নিখোঁজ প্রতিবন্ধী ছেলেকে বাবার হাতে তুলে দিল দোয়ারাবাজার থানা পুলিশ

নিখোঁজ প্রতিবন্ধী ছেলেকে বাবার হাতে তুলে দিল দোয়ারাবাজার থানা পুলিশ

নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

১১/০৩/২০২৬ ১৮:২৫:১৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দোয়ারাবাজারে দেড় বছর ধরে নিখোঁজ থাকা এক প্রতিবন্ধী যুবককে উদ্ধার করে তার বাবার হাতে তুলে দিয়েছে থানা পুলিশ। দীর্ঘদিন পর ছেলেকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্যরা।


পুলিশ জানায়, ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের নবীপুর গ্রামের বাসিন্দা রাজিব (২৫) প্রায় দেড় বছর আগে নিখোঁজ হন। তিনি রইজল মিয়ার ছেলে এবং শারীরিকভাবে প্রতিবন্ধী। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি।


পরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় রাজিব ভারতের একটি এলাকায় পৌঁছে যান। সেখানে স্থানীয় লোকজন তাকে দেখতে পেয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও পুলিশের কাছে হস্তান্তর করেন। পরবর্তী সময়ে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।


দোয়ারাবাজার থানা পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে মানসিক ভারসাম্যহীন থাকায় প্রথমদিকে নিজের পরিচয় জানাতে পারেননি তিনি। পরে পুলিশ সদস্যরা কয়েক দিনের অনুসন্ধানের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করেন।


প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে রাজিবকে তার বাবা রইজল মিয়ার কাছে হস্তান্তর করা হয়।


দোয়ারাবাজার থানার উপপরিদর্শক (এসআই) মোহন রায় বলেন, পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে।


দীর্ঘদিন পর ছেলেকে ফিরে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন বাবা রইজল মিয়া। তিনি বলেন, “আমি ভাবিনি আমার ছেলেকে আবার ফিরে পাব। পুলিশ আমাদের অনেক বড় উপকার করেছে।”

মাসুদ রানা সোহাগ

মন্তব্য করুন: