সিসিকের নতুন প্রশাসক নগরভবনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন বুধবার

সিসিকের নতুন প্রশাসক নগরভবনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন বুধবার

প্রথম সিলেট প্রতিবেদন

২৪/০২/২০২৬ ২০:২১:৩০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক (মেয়রের দায়িত্বপ্রাপ্ত) আব্দুল কাইয়ুম চৌধুরী আগামীকাল বুধবার দায়িত্ব গ্রহণ করবেন।


সূত্র জানায়, তিনি সকাল ১১টা ৫০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর–এ পৌঁছাবেন। বিমানবন্দর থেকে তিনি সরাসরি পবিত্র হযরত শাহজালাল (রহ.) মাজার ও হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করবেন। নির্ধারিত সূচি অনুযায়ী, দুপুর ১২টা ২০ মিনিটে তিনি দুই মাজারে উপস্থিত হবেন।


দুপুর ২টা ০০ মিনিটে তিনি আনুষ্ঠানিকভাবে সিলেট সিটি করপোরেশন কার্যালয়ে প্রশাসকের দায়িত্ব গ্রহণ করবেন। দায়িত্ব গ্রহণের পর তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা গেছে।


এ তথ্য সর্বসাধারণের অবগতির জন্য জানানো হয়েছে।

ডি আর ডি

মন্তব্য করুন: