সুনামগঞ্জ-৫: প্রায় ৫০ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হলেন বিএনপির মিলন

সুনামগঞ্জ-৫: প্রায় ৫০ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হলেন বিএনপির মিলন

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১২/০২/২০২৬ ২২:১২:৫৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক তিনবারের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ১৭০টি কেন্দ্রের ভোট গণনা শেষে পাওয়া বেসরকারি ফলাফল অনুযায়ী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন ‘ধানের শীষ’ প্রতীকে পেয়েছেন ১ লক্ষ ৫২ হাজার ৯৯৭ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুস সালাম মাদানী ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে পেয়েছেন ৯৯ হাজার ৯২৮ ভোট। কলিম উদ্দিন মিলন তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৫৩ হাজার ৬৯ ভোট বেশি পেয়ে ভূমিধস বিজয় নিশ্চিত করেছেন।

ছাতক ও দোয়ারাবাজার উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৫ আসনের মোট ভোটার ৫ লাখ ২৭ হাজার ৪৫৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৭০ হাজার ৬২০ জন এবং নারী ভোটার ২ লাখ ৫৬ হাজার ৮৩৬ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন।

এ রহমান

মন্তব্য করুন: