সুনামগঞ্জ-২ আসনে ভূমিধস বিজয় বিএনপির নাছির চৌধুরীর

শিশির মনিরের অভিনন্দন

সুনামগঞ্জ-২ আসনে ভূমিধস বিজয় বিএনপির নাছির চৌধুরীর

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১২/০২/২০২৬ ২০:৫৯:৪৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দিরাই ও শাল্লা উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-২ আসনে ভূমিধস বিজয় অর্জন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী নাছির উদ্দীন চৌধুরী। প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামী দলীয় প্রার্থী অ্যাডভোকেট শিশির মনিরকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে তিনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

অনানুষ্ঠানিকভাবে প্রাপ্ত ফলাফলে জানা গেছে, ১১১টি কেন্দ্রের মধ্যে ১০৫টি কেন্দ্রের গণনায় নাছির উদ্দীন চৌধুরী ৩১৪০৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। অন্যদিকে, তার প্রধান প্রতিদ্বন্দ্বী শিশির মনির ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে পেয়েছেন ২১৬৫৩ ভোট। নাছির চৌধুরী ৯৭৫২ ভোটের ব্যবধানে ভূমিধস বিজয় নিশ্চিত করেছেন।

সবগুলো কেন্দ্রের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার আগেই জামায়াতে ইসলামী থেকে মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শিশির মনির বিএনপির প্রার্থী নাছির উদ্দীন চৌধুরীকে শুভেচ্ছা জানিয়েছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি লেখেন, “অভিনন্দন জনাব নাছির উদ্দীন চৌধুরী, আপনাকে ফুলেল শুভেচ্ছা।” শিশির মনিরের এই পোস্ট নির্বাচনের পর এলাকায় রাজনৈতিক সম্প্রীতির দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হচ্ছে।

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নাছির উদ্দীন চৌধুরীর এই বিজয়ে দিরাই-শাল্লায় বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উল্লাস দেখা যাচ্ছে।

এ রহমান

মন্তব্য করুন: