ভোটদান পরবর্তী বেলা ১১ টায় মিফতাহ্ সিদ্দিকী’র নির্বাচনী ব্রিফিং

ভোটদান পরবর্তী বেলা ১১ টায় মিফতাহ্ সিদ্দিকী’র নির্বাচনী ব্রিফিং

প্রথম ডেস্ক

১১/০২/২০২৬ ২১:৩৬:১৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামীকাল সকাল ১১টায় সিলেট নগরীর আম্বরখানা আব্দুল গফুর স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে ভোট প্রদান করবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।


দলীয় সূত্রে জানা গেছে, ভোটাধিকার প্রয়োগ শেষে তিনি তাৎক্ষণিকভাবে সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনের নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফিং করবেন। ব্রিফিংয়ে ভোটগ্রহণের পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, কেন্দ্রভিত্তিক পর্যবেক্ষণ এবং দলীয় মূল্যায়ন তুলে ধরবেন তিনি।


বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সিলেট বিভাগজুড়ে দলীয় প্রার্থীদের পক্ষে নির্বাচন পর্যবেক্ষণে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা মাঠে রয়েছেন। ভোটের দিন সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে তা গণমাধ্যমের সামনে উপস্থাপন করা হবে।


ব্রিফিংয়ে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন: