জকিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল খালিক তাপাদার আর নেই

জকিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল খালিক তাপাদার আর নেই

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

১৮/০১/২০২৬ ১৭:৫৮:৫৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জকিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক আব্দুল খালিক তাপাদার আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১৮ জানুয়ারি) বাংলাদেশ সময় বিকাল সাড়ে ২টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে লিভারজনিত সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৬৪ বছর। তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।

আব্দুল খালিক তাপাদারের মৃত্যুতে জকিগঞ্জসহ সিলেটের সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তিনি ছিলেন একজন দক্ষ ও দায়িত্বশীল সাংবাদিক। পাশাপাশি নবীন সাংবাদিকদের কাছে তিনি ছিলেন অভিভাবকসুলভ ও অনুপ্রেরণার উৎস। তার অমায়িক ব্যবহার ও ব্যক্তিত্ব সকলের শ্রদ্ধা অর্জন করেছিল।

তিনি দীর্ঘদিন দৈনিক জালালাবাদ পত্রিকার জকিগঞ্জ প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। এছাড়া তিনি সৃজনশীল শিশুকিশোর পত্রিকা কিশোরতারা–এর প্রধান পৃষ্ঠপোষক এবং তাপাদার ফাউন্ডেশন–এর প্রতিষ্ঠাতা ছিলেন।

তার মৃত্যুতে জকিগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এ রহমান

মন্তব্য করুন: