সিলেটে ট্রেনের ধাক্কায় খাদে পড়ে হাতি আহত,১৭ ঘণ্টা পর উদ্ধার

সিলেটে ট্রেনের ধাক্কায় খাদে পড়ে হাতি আহত,১৭ ঘণ্টা পর উদ্ধার

প্রথম সিলেট প্রতিবেদন

১৮/০১/২০২৬ ১৭:১৩:০৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় ট্রেনের ধাক্কায় খাদে পড়ে থাকা হাতিকে প্রায় ১৭ ঘণ্টার পর বন বিভাগ ও ফায়ার সার্ভিস এবং স্থানীয় লোকজনের সহযোগিতায় উদ্ধার করা হয়েছে।


শনিবার (১৭ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের শিববাড়ি এলাকার প্রগতি ফিলিং স্টেশনের পাশের খাদে এ ঘটনা ঘটে। বর্তমানে হাতিটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে সিলেট বন বিভাগ।


সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান বলেন, দুর্ঘটনার শিকার হাতিটিকে উদ্ধার করা হয়েছে, উদ্ধারের পর হাতিটিকে একটি পরিষ্কার জায়গায় নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে হাতিটি ট্রেনের ধাক্কায় আহত হয়েছে— বলেন তিনি।


ফায়ার সার্ভিস দক্ষিণ সুরমা স্টেশনের ফায়ার ফাইটার বেলাল আহমেদ বলেন, খবর পাওয়ার পর পুলিশ ও বন বিভাগকে সাথে নিয়ে আমরা সেখানে গিয়েছি এবং এক্সকেভেটরের সাহায্যে রশি দিয়ে টেনে হাতিটিকে উপরে তুলেছি।


এ ঘটনায় সিলেট রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার নুরুল ইসলাম বলেন, সকাল থেকে ট্রেনের সাথে ধাক্কায় হাতি আহত হওয়ার খবর শুনলেও আমাদের রেলওয়েতে এমন কোন দুর্ঘটনার কথা উল্লেখ করা হয়নি।


দক্ষিণ সুরমা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বলেন, হাতিটিকে আমরা প্রাথমিকভাবে খাদ থেকে উদ্ধার করেছি, এখন এ ঘটনার বিস্তারিত পর্যবেক্ষণের জন্য একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। তারা এখানে এসে বিষয়টি দেখছেন এবং অনুমান করছেন পিছনের দিকের কোন হাড় বা পায়ের কোন হাড় ভেঙে থাকতে পারে।


তাহির আহমদ

মন্তব্য করুন: