সিলেট-৫ আসনে জমিয়তের প্রার্থী উবায়দুল্লাহ ফারুককে শোকজ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

সিলেট-৫ আসনে জমিয়তের প্রার্থী উবায়দুল্লাহ ফারুককে শোকজ

প্রথম সিলেট প্রতিবেদন

১৩/০১/২০২৬ ২১:৪৯:৪০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ আসনের জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী উবায়দুল্লাহ ফারুককে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে শোকজ নোটিশ দিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান।

নোটিশে বলা হয়, ১২ জানুয়ারি জকিগঞ্জ বাজারের সোনার বাংলা সেন্টারে শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে নির্বাচনি প্রচারণা চালানোর সময় দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাচন কর্মকর্তার সঙ্গে উবায়দুল্লাহ ফারুকের কর্মীরা অশালীন আচরণ ও উচ্চস্বরে স্লোগান প্রদান করেন, যা ভোটারদের মধ্যে ভীতি সৃষ্টি করতে পারে। একই অনুষ্ঠানে সিদ্দিকুর রহমান পাপলু নামের এক ব্যক্তি প্রকাশ্যে অশালীন আচরণ করেছেন।

উবায়দুল্লাহ ফারুককে ১৫ জানুয়ারি সকাল ১০টায় আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সহকারী কমিশনার তানভীর হোসাইন সজীব বিষয়টি নিশ্চিত করেছেন।

উবায়দুল্লাহ ফারুকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কোনো সাড়া দেননি।

এ রহমান

মন্তব্য করুন: