বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশিদের বহিষ্কারাদেশ প্রত্যাহার

বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশিদের বহিষ্কারাদেশ প্রত্যাহার

নিজস্ব প্রতিনিধি, বিশ্বম্ভরপুর

১২/০১/২০২৬ ০৭:৩৮:৫৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

রোববার (১১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত দলীয় প্যাডে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

আদেশে উল্লেখ করা হয়, এর আগে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ হারুনুর রশিদকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তাঁর আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। পাশাপাশি দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে তিনি কার্যকর ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশার কথাও আদেশে উল্লেখ করা হয়।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, বহিষ্কার আদেশ প্রত্যাহার হওয়ায় তিনি সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে অশেষ শুকরিয়া আদায় করছেন। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

তিনি আরও বলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দের দূরদর্শী নেতৃত্ব, ন্যায়বিচার ও সদিচ্ছার ফলেই এই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে এবং আগামীতেও তিনি দলীয় শৃঙ্খলা মেনে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখবেন।

এ রহমান

মন্তব্য করুন: