হাজিগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচনী অফিস উদ্বোধন করলেন সভাপতি প্রার্থী

হাজিগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচনী অফিস উদ্বোধন করলেন সভাপতি প্রার্থী

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

২৪/১১/২০২৬ ০০:০২:৩৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের বড়লেখায় আসন্ন হাজিগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচনকে সামনে রেখে স্টেশন রোডে নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) রাত ৯টার দিকে সভাপতি পদপ্রার্থী হারুনুর রশিদের নিজস্ব অফিসে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহাজান চৌধুরী সাজু। এ সময় আরও উপস্থিত ছিলেন ২ নম্বর ওয়ার্ড হাটবন্দের কাউন্সিলর পদপ্রার্থী মাসুক উদ্দিন, জব্বার আহমেদ এবং ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী এমাদ আহমেদসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে হাজিগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি পদপ্রার্থী হারুনুর রশিদ বলেন, তিনি দীর্ঘ ১৭-১৮ বছর ধরে বাজারের বিভিন্ন দায়িত্বে থেকে ব্যবসায়ীদের পাশে কাজ করে আসছেন। প্রথমে নির্বাচিত সদস্য এবং পরবর্তীতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে সভাপতি পদপ্রার্থী হিসেবে তিনি ব্যবসায়ীদের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধায় তিনি সবসময় পাশে থাকার চেষ্টা করেছেন। রাত ২টা কিংবা ৩টার সময়ও কোনো ব্যবসায়ী বা নৈশপ্রহরী ফোন করলে তিনি সাড়া দেওয়ার চেষ্টা করেন। সভাপতি নির্বাচিত হোন বা না হোন, যতদিন বেঁচে থাকবেন ততদিন হাজিগঞ্জ বাজারের ব্যবসায়ীদের পাশে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে হারুনুর রশিদ জানান, নির্বাচন নিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে। এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ১৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের আশ্বাস দিয়েছেন বলে তিনি উল্লেখ করেন। তিনি নির্বাচন পরিচালনা কমিটির প্রতি নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করার আহ্বান জানান।

বক্তব্যে তিনি আরও বলেন, হাজিগঞ্জ বাজারে কোটি কোটি টাকার সম্পদ রয়েছে। এসব সম্পদ ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি নির্বাচিত কমিটি থাকা প্রয়োজন। পাশাপাশি বাজারের ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স করা এবং নৈশপ্রহরীদের বেতন নিয়মিত পরিশোধ করার আহ্বান জানান তিনি।

এ সময় বড়লেখার সংসদ সদস্যের উদ্যোগে বাজারের নিরাপত্তার জন্য প্রায় ৩০টি সিসি ক্যামেরা স্থাপনের বিষয়টি উল্লেখ করে সংশ্লিষ্ট সংসদ সদস্যকে ধন্যবাদ জানান হারুনুর রশিদ।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি ব্যবসায়ীদের সুখে-দুঃখে সবসময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং অনুষ্ঠানে উপস্থিত অতিথি, শুভাকাঙ্ক্ষী, ব্যবসায়ী ও নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বক্তার বক্তব্যে আসন্ন নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা, বাজারের নিরাপত্তা নিশ্চিত করা এবং ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার বিষয়গুলো গুরুত্ব পায়।

হিফজুর রহমান/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad