স্পিকারের নেতৃত্বে মৌলভীবাজারের দুই এমপিসহ পাকিস্তান সফরে সংসদীয় প্রতিনিধিদল

স্পিকারের নেতৃত্বে মৌলভীবাজারের দুই এমপিসহ পাকিস্তান সফরে সংসদীয় প্রতিনিধিদল

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

২৩/১১/২০২৬ ১৬:৪৩:৫০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি-এর নেতৃত্বে একটি সংসদীয় প্রতিনিধিদল সরকারি সফরে পাকিস্তান গেছেন।

সোমবার( ২৩ নভেম্বর) সকালে শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতিনিধিদল পাকিস্তানের উদ্দেশ্য রউনা দেন। আগামি ২৮ নভেম্বর তারা পাকিস্তান সফরে শেষে দেশে আসার কথা রয়েছে।

​পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে অনুষ্ঠেয় এই সফরে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে অংশ গ্রহণ করছেন মৌলভীবাজারের দুই সংসদ সদস্য,এম নাসের রহমান এমপি ও ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এমপি।

এম নাসের রহমান ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি,​প্রতিনিধি দলের সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী বর্তমানে জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

একই জেলার দুইজন জ্যেষ্ঠ সংসদ সদস্যের এমন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রতিনিধিদলে অন্তর্ভুক্তি মৌলভীবাজারবাসীর জন্য অত্যন্ত গৌরব ও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

​এর আগে, সংসদ সচিবালয়ের ১৭ নভেম্বর এক সভার নোটিশ অনুযায়ী, সফরটির সার্বিক প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে গত ১৯ নভেম্বর স্পিকারের কার্যালয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

​সংশ্লিষ্টরা আশা করছেন, এই উচ্চপর্যায়ের সফরের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের সংসদীয় পর্যায়ে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, আইনসভা সংক্রান্ত অভিজ্ঞতা বিনিময় এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার নতুন সুযোগ সৃষ্টি হবে।

হিফজুর রহমান/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad