মাধবপুরে স্ত্রীর আঘাতে আহত স্বামীর ৬ দিন পর মৃ/ত্যু,কারাগারে স্ত্রী

মাধবপুরে স্ত্রীর আঘাতে আহত স্বামীর ৬ দিন পর মৃ/ত্যু,কারাগারে স্ত্রী

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

২৩/১১/২০২৬ ১৯:০৪:১০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুরে স্ত্রীর আঘাতে আহত স্বামী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ দিন পর মারা গেছেন। সোমবার (২৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ঘটনায় গ্রেপ্তার তাঁর স্ত্রী মমতা বেগম (২৫) কারাগারে রয়েছেন।

গত বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ,  শ্রীধরপুর গ্রামের মোঃ মামুন মিয়া কে তার স্ত্রী খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাওয়ানোর পর মামুন ঘুমিয়ে পড়লে স্ত্রী মমতা মামুনের মাথার পেছনে ও মুখমণ্ডলে পাথরের শিল দিয়ে আঘাত করেন । পরে রক্তাক্ত অবস্থায় তাঁকে ফেলে পালিয়ে যান।

গুরুতর আহত মামুনকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় মামুনের মা তাসলিমা বেগম বাদী হয়ে ২০ নভেম্বর থানায় মামলা করেন। ওই দিনই মমতাকে গ্রেপ্তার করে পুলিশ। ২১ নভেম্বর আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন মমতা। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জবানবন্দিতে মমতা দাবি করেন, স্বামীর শারীরিক ও মানসিক নির্যাতনে অতিষ্ঠ হয়ে তিনি এ ঘটনা ঘটিয়েছেন। তাঁর অভিযোগ, নির্যাতনের প্রতিবাদ করলে স্বামী আরও মারধর করতেন এবং সন্তানদের হত্যার হুমকি দিতেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মামুনের মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে।

মামুন ওই গ্রামের কাউছার আহমেদের ছেলে। তাঁর স্ত্রী মমতা উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের মৃত শফিক মিয়ার মেয়ে। প্রেমের সম্পর্কের সূত্র ধরে প্রায় ছয় বছর আগে তাঁদের বিয়ে হয়। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।




রাজীব দেব রায় রাজু/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad