সুনামগঞ্জে এক জোড়া লাউ নিলামে বিক্রি ১৮ হাজার টাকায়

সুনামগঞ্জে এক জোড়া লাউ নিলামে বিক্রি ১৮ হাজার টাকায়

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১১/০১/২০২৬ ১৪:৫৮:০৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দিরাই উপজেলার একটি মাদ্রাসায় দান করা এক জোড়া লাউ নিলামে ১৮ হাজার ২০ টাকায় বিক্রি হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) ভোরে দিরাই উপজেলার পঞ্চগ্রাম হাফিজিয়া কাইমা মাদ্রাসায় এ নিলাম অনুষ্ঠিত হয়। মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য এ কে কুদরত পাশা জানান, মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে শুক্রবার রাতে কাইমা গ্রামের আব্দুল লতিফ এক জোড়া লাউ দান করেন। শনিবার ভোরে মাদ্রাসা কর্তৃপক্ষ লাউ দুটি নিলামে তোলে।

নিলামে অংশগ্রহণকারীরা পর্যায়ক্রমে দাম বাড়াতে থাকেন। একপর্যায়ে কাইমা গ্রামের এক ব্যক্তি ১৮ হাজার ২০ টাকায় লাউ দুটি কিনে নেন। তিনি নাম প্রকাশে অনিচ্ছা জানান।

পঞ্চগ্রাম হাফিজিয়া কাইমা মাদ্রাসার মুহতামিম মাওলানা নুর উদ্দিন জানান, নিলামে প্রাপ্ত অর্থ মাদ্রাসার উন্নয়ন কাজে ব্যয় করা 

এ রহমান

মন্তব্য করুন: