সুনামগঞ্জে পাম্পে গ্যাস না পেয়ে সড়কে শত শত সিএনজির যানজট

ভোগান্তি চরমে

সুনামগঞ্জে পাম্পে গ্যাস না পেয়ে সড়কে শত শত সিএনজির যানজট

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

০৫/০১/২০২৬ ১০:২০:০৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ শহরের প্রবেশ মুখ ওয়েজখালি গ্যাস পাম্পে দিনভর শত শত সিএনজি গ্যাসের জন্য লাইনে দাঁড়িয়েও গ্যাস পাচ্ছে না। এতে যানজট দেখা দিয়েছে এবং যাত্রীদের ভোগান্তি বেড়েছে।

সরেজমিনে দেখা যায়, সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে শত শত সিএনজি, লেগুনা ও গাড়ি সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে আছে। গ্যাসের কম প্রেসারের কারণে পাম্পে সেবা সঠিকভাবে দেওয়া সম্ভব হচ্ছেনা।

সিএনজি চালক আবু বক্কর বলেন, “প্রায় এক মাস ধরে পাম্প ১০ মিনিট গ্যাস দেয়, এরপর ঘণ্টা সময় বন্ধ রাখে। অনেকেই সকাল থেকে লাইনে দাঁড়িয়ে বিকেল পর্যন্ত অপেক্ষা করছেন। এতে যাত্রীসেবায় ব্যাঘাত হচ্ছে।”

বলাকা সিএনজি ফিলিং স্টেশনের ম্যানেজার শামীম আহমদ জানান, “জালালাবাদ গ্যাসের প্রেসার কম। চার ইঞ্চি পাইপলাইনের কারণে পর্যাপ্ত গ্যাস সরবরাহ সম্ভব হচ্ছে না। আমরা সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেছি, তবে সমাধান এখনও হয়নি।”

ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) মোহাম্মদ হানিফ মিয়া বলেন, “গ্যাসের জন্য সড়কে যানজট তৈরি হচ্ছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছি।”

এ রহমান

মন্তব্য করুন: