দোয়ারাবাজারের মাদ্রাসাছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

ভিকটিম উদ্ধার

দোয়ারাবাজারের মাদ্রাসাছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

০৪/০১/২০২৬ ২২:০৬:৫৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

র‍্যাব-৯ ও র‍্যাব-৭-এর যৌথ অভিযানে সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাদ্রাসাছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। একই মামলায় পৃথক অভিযানে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

র‍্যাব সূত্র জানায়, ভিকটিম দোয়ারাবাজার থানাধীন জান্নাত রা: মহিলা মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী। গত ২৬ নভেম্বর সকালে মাদ্রাসায় যাওয়ার পথে অভিযুক্ত মো. রুবেল মিয়া ও তার সহযোগীরা জোরপূর্বক তাকে অপহরণ করে। এ ঘটনায় ভিকটিমের চাচা দোয়ারাবাজার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলার পর র‍্যাব গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (২ জানুয়ারি) চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি মো. রুবেল মিয়া (২১)কে গ্রেফতার করা হয়। তিনি দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের কিত্তে রাজনপুর গ্রামের মো. রফিক মিয়ার ছেলে।

অন্যদিকে, রোববার (৪ জানুয়ারি) ভোররাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার গহরপুর এলাকা থেকে মামলার ভিকটিমকে উদ্ধার করা হয়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম তালুকদার।

এ রহমান

মন্তব্য করুন: