সুনামগঞ্জ-৩ আসনে মনোনয়ন জমা দিলেন এবি পার্টির প্রার্থী সৈয়দ তালহা আলম

জুলাই স্পিরিটে পরিবর্তনের প্রত্যয়

সুনামগঞ্জ-৩ আসনে মনোনয়ন জমা দিলেন এবি পার্টির প্রার্থী সৈয়দ তালহা আলম

নিজস্ব প্রতিনিধি, শান্তিগঞ্জ

২৯/১২/২০২৫ ১৯:৩৪:২৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মনোনীত প্রার্থী হিসেবে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর–শান্তিগঞ্জ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন তরুণ রাজনীতিবিদ সৈয়দ তালহা আলম। সোমবার (২৯ ডিসেম্বর) প্রথমে জগন্নাথপুর উপজেলা এবং পরবর্তীতে শান্তিগঞ্জ উপজেলায় আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দাখিল সম্পন্ন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পাথারিয়ার বিশিষ্ট ব্যক্তি নান্নু মিয়া সাহেব, পূর্ব বীরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সালেকউদ্দিন সাহেব, জয়কলস ইউনিয়নের হাফিজ আতিকুর রহমান, জুলাই যোদ্ধা মহুয়া আক্তার কলি ও ব্যবসায়ী সারোয়ার আহমেদ।

মনোনয়ন জমা দেওয়ার পর সৈয়দ তালহা আলম বলেন, “আমরা জুলাই স্পিরিটে বিশ্বাস করি। বাংলাদেশের স্বপক্ষের শক্তি হিসেবে আগামী দিনে সুনামগঞ্জ-৩ আসনকে নতুনভাবে সাজিয়ে তুলতে চাই। যেখানে ন্যায়, সুযোগ ও মর্যাদা নিশ্চিত হবে।”

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবি পার্টির ব্যানারে সৈয়দ তালহা আলমের মনোনয়ন দাখিল সুনামগঞ্জ–৩ আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। বিশেষ করে তরুণ নেতৃত্ব, জুলাই আন্দোলনের চেতনা এবং স্থানীয়ভাবে পরিচিত মুখদের সমর্থন তাঁর প্রার্থিতাকে আরও দৃশ্যমান করেছে।

উল্লেখ্য, সৈয়দ তালহা আলম দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ–৩ এলাকায় সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়। এবি পার্টির হয়ে তাঁর মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ এলাকায় ভোটারদের মধ্যে আগ্রহ ও আলোচনা বাড়ছে।

এ রহমান

মন্তব্য করুন: