সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে দুদকের অভিযান

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে দুদকের অভিযান

প্রথম ডেস্ক

২৯/১২/২০২৫ ১৮:২০:১৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ঘুষসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালনা করেছে।

দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থপাচার, আয় গোপন, কর ফাঁকি, ঘুষ গ্রহণ এবং রাজস্ব ফাঁকির অভিযোগে দেশের তিনটি জেলায় তিনটি প্রতিষ্ঠানে একযোগে অভিযান চালানো হয়। সিলেট হাসপাতালের ক্ষেত্রে অভিযোগ রয়েছে ঘুষ লেনদেন, সিন্ডিকেটের মাধ্যমে অবৈধ বাণিজ্য, সেবা প্রদানে অনিয়ম ও রোগীদের হয়রানি।

অভিযানকালে দুদক টিম হাসপাতালের নথিপত্র সংগ্রহ ও সেবাগ্রহীতা ও দাতাদের সঙ্গে কথা বলে। প্রাথমিক যাচাইয়ে অভিযোগের কিছু প্রমাণ পাওয়া গেছে। কমিশন এ সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন পর্যালোচনা করে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করবে।

সূত্র : বাসস

এ রহমান

মন্তব্য করুন: