সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি প্রার্থী তাহসিনা রুশদীর লুনা

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি প্রার্থী তাহসিনা রুশদীর লুনা

নিজস্ব প্রতিনিধি, বিশ্বনাথ

২৯/১২/২০২৫ ১৭:৩৩:১৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ–ওসমানীনগর) আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে দুই পুত্রকে সঙ্গে নিয়ে তিনি সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মো. সারোয়ার আলমের কাছে মনোনয়ন ফরম জমা দেন।

তাহসিনা রুশদীর লুনা বিএনপি নেতা নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য। একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইলিয়াস আলীর পুত্র আবরার ইলিয়াস।

এ রহমান

মন্তব্য করুন: