সুনামগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন,মনোনয়ন পেলেন পাবেল

বাদ পড়লেন নাছির চৌধুরী

সুনামগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন,মনোনয়ন পেলেন পাবেল

প্রথম সিলেট প্রতিবেদন

২৮/১২/২০২৫ ২০:৫৯:৪৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ-২ (দিরাই–শাল্লা) সংসদীয় আসনে প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির পক্ষ থেকে নতুন করে মনোনয়ন দেওয়া হয়েছে আইনজীবী তাহির রায়হান চৌধুরী পাবেলকে।

এর আগে এ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন প্রবীণ নেতা ও সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন চৌধুরী। তবে দলীয় কৌশলগত সিদ্ধান্তের অংশ হিসেবে শেষ পর্যন্ত প্রার্থী পরিবর্তন করা হয়েছে বলে জানা গেছে।

বিএনপির সংশ্লিষ্ট সূত্র জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় সাংগঠনিক শক্তি, মাঠপর্যায়ের বাস্তবতা ও ভোটের সম্ভাবনা বিবেচনায় এনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন মনোনীত প্রার্থী তাহির রায়হান চৌধুরী পাবেল একজন পেশাজীবী আইনজীবী হিসেবে এলাকায় পরিচিত মুখ। দলীয় নেতাকর্মীরা আশা করছেন, তার মনোনয়নের মাধ্যমে দিরাই-শাল্লা আসনে বিএনপির নির্বাচনী কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য না পাওয়া গেলেও শিগগিরই দলীয় কর্মসূচি ও নির্বাচনী কার্যক্রম জোরদার করা হবে বলে জানা গেছে।

এ রহমান

মন্তব্য করুন: