হাওরে বোরো ধান রোপণে কৃষকের ব্যস্ততা

হাওরে বোরো ধান রোপণে কৃষকের ব্যস্ততা

প্রথম সিলেট প্রতিবেদন

২৫/১২/২০২৫ ১৫:০৮:০৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় হাওরের পানি দ্রুত সরে যাওয়ায় কৃষকরা বোরো ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন। শনির হাওর, মাটিয়ান হাওর, মহালিয়া হাওর, আঙ্গারুলি হাওর, বর্ধিত গুরমার হাওর ও বর্ধিত মাটিয়ান হাওরে কৃষকেরা জমিতে ধান রোপণের কাজ শুরু করেছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে ছোট-বড় ২৩টি হাওরের ৩০ শতাংশ জমিতে এখন পর্যন্ত ধান রোপণ কাজ সম্পন্ন হয়েছে। কৃষকরা পরিবারের সদস্যদের সহায়তায় জমিতে কাজ করছেন।

স্থানীয় কৃষকরা জানিয়েছেন, হাওরের পানি দ্রুত নেমে যাওয়ায় বোরো চারা রোপণের সুযোগ সৃষ্টি হয়েছে। তবে কয়েকটি হাওরে পানি ধীরগতিতে নামায় কিছুটা বিলম্বও দেখা দিয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, শনির হাওরে এ বছর ১৮ হাজার হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা রয়েছে। ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের প্রণোদনার বীজ ও সার সরবরাহ করা হয়েছে। এ পর্যন্ত ৩০ শতাংশ জমিতে ধান রোপণ সম্পন্ন হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক বলেন, হাওরগুলো ঘুরে দেখেছেন এবং মাটিয়ান হাওরের নাওটানা খাল সরকারি ব্যবস্থাপনায় কেটে দেওয়ায় প্রায় ১০ হাজার একর জমি রক্ষা পেয়েছে।

এ রহমান

মন্তব্য করুন: