হবিগঞ্জে ২ হাজার ৮২০ কেজি ভারতীয় জিরা সহ পাচারকারী আটক

ডিবি পুলিশের অভিযান

হবিগঞ্জে ২ হাজার ৮২০ কেজি ভারতীয় জিরা সহ পাচারকারী আটক

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১৮/১২/২০২৫ ২২:৫৮:০৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জে ভারত থেকে অবৈধভাবে আমদানি করা ২ হাজার ৮২০ কেজি ভারতীয় জিরা জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় হাবিবুর রহমান (৫৫) নামে এক পাচারকারীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোরে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর এলাকায় ঢাকা–সিলেট মহাসড়কের রেলক্রসিং সংলগ্ন স্থান থেকে তাকে আটক করা হয়।

ডিবি পুলিশ জানায়, অভিযানে ৯৪ বস্তায় ভরা ২ হাজার ৮২০ কেজি অবৈধভাবে আমদানিকৃত ভারতীয় জিরা জব্দ করা হয়। জব্দকৃত জিরা বহনকারী হিসেবে হাবিবুর রহমানকে আটক করা হয়েছে। তিনি নওগাঁ জেলার সদর উপজেলার ফতেপুর গ্রামের হাসান আলীর ছেলে।

হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম শামীম হাসান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত চোরাচালান চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।


এ রহমান

মন্তব্য করুন: