সবজি ক্ষেতে দুর্বৃত্তের হানা: মাধবপুরে দুই কৃষকের কয়েক লাখ টাকার ক্ষতিসাধন

সবজি ক্ষেতে দুর্বৃত্তের হানা: মাধবপুরে দুই কৃষকের কয়েক লাখ টাকার ক্ষতিসাধন

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

১২/১২/২০২৫ ২০:০২:০৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুরে দুই কৃষকের সবজি ক্ষেত এক রাতে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে চৌমুহনী ইউনিয়নের গাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে। কেটে ফেলা হয়েছে টমেটো, শিম ও শসার অন্তত তিন থেকে চার শ গাছ। এতে কয়েক লাখ টাকার ক্ষতির আশঙ্কায় দিশেহারা কৃষকরা।


ক্ষতিগ্রস্ত কৃষক রুবেল মিয়া জানান, মাসের পর মাস পরিশ্রম করে গড়ে তোলা ক্ষেত সকালে গিয়ে দেখেন সব গাছ কাটা পড়ে আছে। তিনি বলেন, ‘এভাবে ফসল নষ্ট হয়ে গেলে আমাদের মাথায় হাত পড়ে যায়।’


আরেক কৃষক মিলাদ মিয়া বলেন, ‘আমরা পরিশ্রম করে খাই। ফসলই আমাদের সহায়। সেটি নষ্ট করে দেওয়া মানে আমাদের পরিবারকে বিপদে ফেলা।’


ঘটনার পর গ্রামজুড়ে ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দা কবির মিয়া বলেন, ‘এটি পরিকল্পিতভাবে দুই কৃষককে ক্ষতিগ্রস্ত করার ঘটনা। বিষয়টি তদন্ত হওয়া জরুরি।’


মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাসেম বলেন, ঘটনাটি অমানবিক। প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


ক্ষতিগ্রস্ত দুই কৃষক জানিয়েছেন, তাঁরা থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। স্থানীয় বাসিন্দারা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ডি আর ডি

মন্তব্য করুন: