বাউল আবুল সরকারের শাস্তির দাবিতে মাধবপুরে মানববন্ধন ও বিক্ষোভ

বাউল আবুল সরকারের শাস্তির দাবিতে মাধবপুরে মানববন্ধন ও বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

২৮/১১/২০২৫ ১৮:২৮:৩৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাউল আবুল সরকার কর্তৃক ধর্ম অবমাননার প্রতিবাদে ও তার শাস্তির দাবিতে  হবিগঞ্জের মাধবপুরে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে মাধবপুর উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সভা অনুষ্টিত হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাধবপুর উপজেলা শাখার আহবায়কসিরাজুল ইসলাম তানজিল, ছাত্রনেতা ইমরান আহামেদ দিপু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাধবপুর উপজেলা শাখার  মুখ্য সংগঠক সৈয়দ মাহদী,  মাওলানা ইসমাইল হোসেন,  কামরুল ইসলাম। পড়ে আখেরি মোনাজাত এর মাধ্যমে সভা শেষ করেন মৌলানা মনিরুল ইসলাম। এই সময় বক্তারা আবুল সরকারের ফাঁসির দাবি জানান।

এ রহমান

মন্তব্য করুন: