চুনারুঘাটে বিজিবি 'র অভিযানে ১০০ কেজি গাঁজা ও মদ উদ্ধার

চুনারুঘাটে বিজিবি 'র অভিযানে ১০০ কেজি গাঁজা ও মদ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

০২/১১/২০২৫ ১৩:৩৪:০০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের চুনারুঘাটে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) পৃথক অভিযান চালিয়ে ১০০ কেজি ভারতীয় গাঁজা ও মদ উদ্ধার করেছে।


বিজিবি সুত্রে জানা যায়,হবিগঞ্জ ৫৫ বিজিবির আওতাধীন চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে নারাক্ষেত নামক স্থানে মাদক ও চোরাচালান প্রতিরোধ বিশেষ অভিযান পরিচালনা করে ৮০ কেজি গাঁজা, ১ বোতল মদ, এবং ৬ বোতল বিয়ার জব্দ করেছে। 


অপরদিকে বিজিবি (রোববার ২ নভেম্বর) সকালে সীমান্ত হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ০২ নং চা-বাগান নামক স্থানে অভিযান চালিয়ে ২০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে।


হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, বিজিবি হলো দেশের জনগণের আস্থার প্রতীক, আর সেই আস্থাকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান আরও জোরদার করা হবে।

রোদ্দুর রিফাত

মন্তব্য করুন: