মাধবপুরে জাকের পার্টির জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত

মাধবপুরে জাকের পার্টির জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

৩০/১০/২০২৫ ১২:৪৩:১৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে হবিগঞ্জের মাধবপুরে জাকের পার্টির উদ্যোগে এক জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার বহরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জাকের পার্টি ও এর সহযোগী সংগঠনগুলোর যৌথ উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মাধবপুর উপজেলা জাকের পার্টির সভাপতি মো. জয়নুল আবেদীন।

সভায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন জাকের পার্টির চেয়ারম্যান খাজা আমির ফায়সাল মোজাদ্দেদী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তরুণ অর্থনীতিবিদ ড. খাজা সায়েম আমির ফায়সাল মোজাদ্দেদী, সিলেট বিভাগ ও হবিগঞ্জ জেলা জাকের পার্টির সভাপতি সৈয়দ মো. আবুল খায়ের (বাবলু), সাধারণ সম্পাদক মো. আব্দুর রউফ, কেন্দ্রীয় শ্রমিক ফ্রন্টের সদস্য মো. আনছারুল হক বাবুল, জেলা সহসভাপতি মো. মতিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসান আলী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রশিদুল হাসান সেলিম, জেলা স্বেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি সিরাজ মিয়া ও যুব ফ্রন্টের সভাপতি মোশেদুল হাসান প্রমুখ।

এ সময় মহিলা ফ্রন্টের হবিগঞ্জ জেলা সভানেত্রী মোসাম্মৎ রুকেয়া চৌধুরী ও মাধবপুর উপজেলা সভানেত্রী মোসাম্মৎ আফিয়া খাতুনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টির প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ রহমান

মন্তব্য করুন: