হবিগঞ্জ সদর হাসপাতালে র‍্যাবের অভিযান : ৯ দালালকে ১৫ দিনের কারাদণ্ড

হবিগঞ্জ সদর হাসপাতালে র‍্যাবের অভিযান : ৯ দালালকে ১৫ দিনের কারাদণ্ড

ফয়সল চৌধুরী,হবিগঞ্জ

২৮/১০/২০২৫ ১৫:২৬:২৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জ সদর হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করেছে র‍্যাব। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে এ রায় প্রদান করা হয়।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন— রমিজ আলী রনি (২৭), মো. কামাল শাহ (২৫), আসাদুজ্জামান রিপন (৪৩), কাউছার (৩০), বিলু মিয়া (৪২), অসিত দাশ (৪০), আব্দুল খালেক মিয়া (২৭), নিতু ঘোষ (৩৫) ও সৌরভ রায় (২১)।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি টিম মঙ্গলবার বেলা ১২টার দিকে সদর হাসপাতাল ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে দালালচক্রের ৯ সদস্যকে আটক করে। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসিন মিয়া প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন।

রোগী ও তাদের স্বজনরা জানান, হাসপাতাল প্রাঙ্গণে কিছু দালালচক্র রোগীদের অন্য বেসরকারি ক্লিনিকে নিতে প্রলুব্ধ করে এবং টাকা হাতিয়ে নেয়। এতে তারা দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হচ্ছেন।

র‍্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতাল এলাকা থেকে ৯ দালালকে আটক করা হয়েছে। তারা রোগীর স্বজনদের কাছ থেকে টাকা হাতিয়ে অন্যত্র ভর্তি করানোর নামে প্রতারণা করত।”

কারাদণ্ডপ্রাপ্তদের মঙ্গলবারই কারাগারে পাঠানো হয়।


এ রহমান

মন্তব্য করুন: