মাধবপুরে বাস খাদে পড়ে নিহত ১, আহত ২৫

মাধবপুরে বাস খাদে পড়ে নিহত ১, আহত ২৫

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

২৭/১০/২০২৫ ১৩:৫২:৫৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেজুড়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক জন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন।

সোমবার (২৭ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে। মাধবপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই বাদল মিয়া (৪৫) নামে এক যাত্রী নিহত হন। নিহত বাদল মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বীরপাশা গ্রামের পল্টু মিয়ার ছেলে।

দুর্ঘটনায় আহতদের মধ্যে সোহেল মিয়া, মাহফুজ মিয়া, মাসুদ মিয়া, মনজুত আলী, আবু সিদ্দিক, বাহার উদ্দিন, রশিদ মিয়া, বাবুল মিয়া, আলম মিয়া, মোক্তার হোসেন, শাহজাহান মিয়া, সাদ্দাম হোসেন, লাল খা, জোসা বেগম, আরমান, ছাত্তার মিয়া, আহেদা বেগম, নজরুল ইসলাম, মফিজুল, জলিল মিয়া, মিস্টু মিয়া, মমিন মিয়া ও আশরাফ মিয়াকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


মাধবপুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার কবির হোসেন বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।”


এ রহমান

মন্তব্য করুন: