হবিগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে ভারসাম্যহীনের মরদেহ উদ্ধার

হবিগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে ভারসাম্যহীনের মরদেহ উদ্ধার

প্রথম ডেস্ক

১৭/০৬/২০২৫ ০৩:৩৩:৪২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মাধবপুর উপজেলার চৌমুহনী বাজারে অজ্ঞাতনামা এক পাগল (৬৫) মারা গেছেন। মঙ্গলবার (১৭ জুন) সকালে বাজারের চৌমুহনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় পথচারীরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। 


এলাকাবাসী জানায়, পাগলটি দীর্ঘদিন ধরে বাজার এলাকায় ঘোরাফেরা করতেন। তার কোন পরিচয়, ঠিকানা বা আত্মীয়-স্বজন সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।


পুলিশ জানিয়েছে, মৃতদেহটি সুরতহাল শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।

নীরব চাকলাদার

মন্তব্য করুন: