চুনারুঘাটে পুকুর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

চুনারুঘাটে পুকুর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, চুনারুঘাট

১৬/০৬/২০২৫ ০৮:৫২:৫৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকপাড়া গ্রামে নিখোঁজের ৫ ঘণ্টা পর পুকুর থেকে গৃহবধূ ইসমত আরার (৩৫) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একটি দল। তিনি ওই গ্রামের মর্তুজ আলীর স্ত্রী। সোমবার (১৬ জুন) বেলা ১১টায় চুনারুঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার আবুল কালামসহ একটি দল পুকুর থেকে ইসমত আরার লাশ উদ্ধার করে।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চুনারুঘাট উপজেলার ৪নং পাইকপাড়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মর্তুজ আলীর স্ত্রী ইসমত আরা সকাল ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে কোন এক সময় কাপড় চোপড় নিয়ে বাড়ির পুকুরে যান। এরপর তার কোন সন্ধান পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পুকুরপাড়ে তার ব্যবহৃত কাপড়-চোপড় দেখে সন্দেহ হয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিস অফিস ও থানায় খবর দেন।


ফায়ার সার্ভিসের কর্মীরা অনেকক্ষণ খোঁজাখুঁজির পর বেলা ১১টার দিকে পুকুর থেকে তার লাশ উদ্ধার করেন। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে- বিষয়টি এখনো রহস্যজনক। কারণ- সাঁতার জানতেন ইসমত আরা।


লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুর আলম। 


মীর্জা ইকবাল

মন্তব্য করুন: