ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে একটি ট্টাকসহ বিপুল পরিমাণ ভারতীয় চিংড়ি শুঁটকি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ট্টাক আটক করে তল্লাশি চালিয়ে ৩ হাজার ২৭২ কেজি ভারতীয় চিংড়ি শুঁটকি উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় ১ কোটি ৩৩ লাখ ১৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
এর আগে শনিবারও সরাইল ব্যাটালিয়ন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভারতীয় চশমা, আতশবাজি, তারাবাতি, ইস্কফ, বিদেশি মদ ও ২৩ বোতল বিয়ারসহ বিভিন্ন ধরনের চোরাই পণ্য আটক করেছিল।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান দমনে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন: