জুবাইদা রহমানের সঙ্গে তুরস্কের ফার্স্ট লেডির সাক্ষাৎ

জুবাইদা রহমানের সঙ্গে তুরস্কের ফার্স্ট লেডির সাক্ষাৎ

প্রথম ডেস্ক

১১/১১/২০২৬ ১২:৪৭:৫৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী এমিন এরদোয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

স্থানীয় সময় মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর বিভিন্ন কর্মসূচির ফাঁকে তাদের মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড পেজে প্রকাশ করা এক পোস্টে জানিয়েছেন এমিন এরদোয়ান। সেখানে জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাতের একটি ছবিও প্রকাশ করেন তিনি। পোস্টে এমিন এরদোয়ান জানান, আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমানের সঙ্গে তার দেখা হয়েছে।

এদিকে, একই দিন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে দুই নেতার এ বৈঠক শুরু হয়।

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

জলবায়ু সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি দুই দেশের শীর্ষ পর্যায়ের এ যোগাযোগ বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব বহন করছে।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad