জগন্নাথপুরে এসআরবি অভিযানে জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ১

জগন্নাথপুরে এসআরবি অভিযানে জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিনিধি, জগন্নাথপুর

০৮/১১/২০২৬ ১৮:৪৭:১০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

এসআরবি -৯ এর বিশেষ অভিযানে সুনামগঞ্জের জগন্নাথপুরে সংঘবদ্ধ হামলায় জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় ১ জন আসামি সিলেট থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীকে জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের পীরেরগাঁও গ্রামের মতিউর রহমান (৪৮) ও মুজিবুর (৪১) সাথে আবুল কাশেম এর ছেলে দুখু মিয়া (২২) এর সাথে পরিবারের সদস্যদের সঙ্গে হত্যা করা লোকদের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা, সরকারি খাসজমি ও পতিত জমিতে গবাদিপশু চরানো সহ বসতবাড়ির সামনের সরকারি রাস্তা দিয়ে চলাচলকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল।

গ্রেপ্তারকৃত আসামীসহ অন্য আসামীরা প্রায়ই পরিবারের সদস্যদেরকে খাস জমিতে গবাদিপশু চরাতে ও তাদের বাড়ির সামনের রাস্তা দিয়ে চলাচলে বাধা প্রদান করে আসছে। ঘটনার দুই দিন পূর্বে হত্যাকরা মতিউর রহমানের ভাতিজা আলমগীরের সঙ্গে এই মামলার আসামী আলী মিয়ার হাওরের পুকুরের পানি নিষ্কাশন ও মাছ ধরা নিয়ে বাকবিতণ্ডা হয়।

এরই জের ধরে ঘটনার দিন ২৭ সেপ্টেম্বর সকাল ৯টায় হত্যাকরা মতিউর রহমান গবাদিপশু চরানোর উদ্দেশ্যে মাঠে যাওয়ার পথে আব্দুল হামিদের বসতবাড়ির দক্ষিণ পাশের কাঁচা রাস্তার উপর পৌছামাত্র আসামীরা বেআইনি জনতায় দলবদ্ধ হয়ে ঘেরাও করে। আসামীদের বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র দ্বারা হত্যাকরা লোকদের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে।

হত্যাকরা রক্ষার জন্য তার ভাই আতাউর রহমান, চাচাতো ভাই মুজিবুর রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা এগিয়ে এলে আাসামীরা তাদেরকেও বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র দ্বারা এলোপাতাড়ি আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। স্থানীয় লোকজন ও স্বজনরা আহতদের উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মতিউর রহমানকে মৃত ঘোষণা করেন এবং আহত আতাউর রহমান ও মুজিবুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

সেখানে চিকিৎসাধীন ২৮ সেপ্টেম্বর সকাল ৬টা ৩০ টায় মুজিবুর রহমান মৃত্যুবরণ করেন। উক্ত ঘটনায় হত্যাকরা মতিউর রহমানের ভাই বাদী হয়ে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলা হওয়ার পর আসামিদের আইনের আওতায় আনতে এসআরবি- ৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ এবং সদর কোম্পানী, সিলেটের একটি যৌথ আভিযানিক দল গত ৭ নভেম্বর রাত ২১ টা ৫০ ঘটিকার সময় সিলেটের দক্ষিণ সুরমা থানার চকেরবাজার এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার আসামী পীরেরগাঁও গ্রামের আবুল কাশেম এর ছেলে দুখু মিয়া (২২)কে গ্রেফতার করেন।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে এসআরবি ৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামিকে জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

দুলন মিয়া/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad