জৈন্তাপুরে পুলিশের চেকপোস্টে ১১ লাখ ৭৫ হাজার টাকার জিরা ও পিকআপ জব্দ

জৈন্তাপুরে পুলিশের চেকপোস্টে ১১ লাখ ৭৫ হাজার টাকার জিরা ও পিকআপ জব্দ

নিজস্ব প্রতিনিধি, জৈন্তাপুর

০৮/১১/২০২৬ ১৩:২৩:২১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়কে পুলিশের অস্থায়ী চেকপোস্টে তল্লাশিকালে ৭৫০ কেজি ভারতীয় জিরা ও একটি পিকআপ গাড়ি জব্দ করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। জব্দ করা জিরা ও গাড়ির আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৭৫ হাজার টাকা। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িতে থাকা চালকসহ দুই ব্যক্তি পিকআপ ফেলে পালিয়ে যায়।

রবিবার (৮ নভেম্বর) রাত ১টা ৩০ মিনিটের দিকে জৈন্তাপুর উপজেলার ৪নং দরবস্ত ইউনিয়নের গর্দ্দনা এলাকার ধামড়ী ব্রিজের উত্তর পাশে সিলেট অভিমুখী সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি দল ওই স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি চালায়। এ সময় সিলেট অভিমুখী একটি নম্বরবিহীন নীল রঙের টাটা কোম্পানির EX2 ACE মডেলের এইচ পিকআপকে থামার সংকেত দিলে চালকসহ গাড়িতে থাকা অপর এক ব্যক্তি পিকআপটি ফেলে পালিয়ে যায়।

পরে পিকআপের পেছনের বডি তল্লাশি করে ২৫ বস্তা ভারতীয় K.S GOLD ব্র্যান্ডের জিরা উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে মোট ৭৫০ কেজি জিরা পাওয়া যায়। প্রতি কেজি জিরার আনুমানিক মূল্য ৫০০ টাকা হিসেবে এর বাজারমূল্য ৩ লাখ ৭৫ হাজার টাকা। এ ছাড়া জিরা পরিবহনে ব্যবহৃত পিকআপ গাড়িটির আনুমানিক মূল্য ৮ লাখ টাকা। সব মিলিয়ে জব্দ করা মালামালের মোট মূল্য ১১ লাখ ৭৫ হাজার টাকা।

পুলিশ জানায়, রবিবার রাত ২টা ১৫ মিনিটের দিকে উদ্ধার করা জিরা ও চোরাচালান পণ্য পরিবহনে ব্যবহৃত পিকআপ গাড়িটি জব্দ করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের চেকপোস্টে তল্লাশি চালিয়ে ভারতীয় জিরাসহ একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িতে থাকা দুই ব্যক্তি পালিয়ে যায়। তাদের শনাক্ত ও আটকের চেষ্টা এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।

সাইফুল ইসলাম বাবু / রত্না বাউরি/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad