সুনামগঞ্জে অবৈধ মাটি পরিবহন: ড্রাইভারকে জরিমানা

সুনামগঞ্জে অবৈধ মাটি পরিবহন: ড্রাইভারকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

০৮/১১/২০২৬ ১১:৫৫:১১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ধর্মপাশায় অনুমোদন ছাড়া লরিতে করে মাটি পরিবহনের দায়ে মো. কাজল মিয়া (২৬) নামে এক লরি চালককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডিত মো. কাজল মিয়া উপজেলার সদর ইউনিয়নের মহদীপুর গ্রামের বাসিন্দা।

শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করে এ অর্থদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র প্রশাসনের বিনানুমতিতে অবৈধভাবে মাটি ও বালু পরিবহন করে আসছে। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি বহনের দায়ে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন’ অনুযায়ী লরি চালক কাজল মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার কঠোর সতর্কবার্তা দিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় বলেন, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad