লাখাইয়ে হাজী করিম হোসেন সরকারি বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

লাখাইয়ে হাজী করিম হোসেন সরকারি বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, লাখাই

০৮/১১/২০২৬ ১১:২৩:৪২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

লাখাই উপজেলার ১ নম্বর লাখাই ইউনিয়নের হাজী করিম হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’ উদযাপিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পল্লবী রানী রায়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য দেন লাখাই প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক আশীষ দাশ গুপ্ত, লাখাই ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক বি এইচ এম রানা তালুকদার, লাখাই উপজেলা জাসাসের সহসভাপতি শহিদুল ইসলাম। এছাড়া আরও বক্তব্য দেন বিদ্যালয়ের শিক্ষক নিভা রানী বৈষ্ণব, প্রভা আচার্য ও ইসরাত জাহান।

সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের পটপরিবর্তনের পর রাজনৈতিক ও সামাজিক অস্থিতিশীল পরিস্থিতিতে তৎকালীন সেনাপ্রধান ও মহান স্বাধীনতার ঘোষক বীর উত্তম মেজর জিয়াউর রহমানকে গৃহবন্দী করা হলে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে। পরবর্তীতে সাধারণ সেনাসদস্য ও জনতার সম্মিলিত বিপ্লবের মাধ্যমে তাঁকে মুক্ত করা হয়।

বক্তারা আরও বলেন, সিপাহী-জনতার এই ঐতিহাসিক বিপ্লবের পর মেজর জেনারেল জিয়াউর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে দেশে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুসৃত জাতীয়তাবাদের চেতনা সমুন্নত রেখে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সকলকে যার যার অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

আশীষ দাশ গুপ্ত/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad