জিয়াউর রহমানকে খলনায়ক বানানো যাবে না: জ্বালানিমন্ত্রী

জিয়াউর রহমানকে খলনায়ক বানানো যাবে না: জ্বালানিমন্ত্রী

প্রথম ডেস্ক

০৮/১১/২০২৬ ১০:৫৭:১৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জিয়াউর রহমান একজন নায়ক হিসেবেই বাংলাদেশের ইতিহাসে থাকবেন। বাংলাদেশের ইতিহাস যত দিন থাকবে, তত দিন ৭ নভেম্বর থাকবে। জিয়াউর রহমান একজন নায়ক হিসেবেই থাকবেন। তাকে খলনায়ক বানানো যাবে না। খালেদ মোশাররফ ১৫ আগস্টেও খলনায়ক ছিলেন, আবার ৭ নভেম্বরও খলনায়ক ছিলেন।

শনিবার (০৭ নভেম্বর) সিরাজগঞ্জ শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, জিয়াউর রহমান বাংলার অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক ভিত্তি তৈরি করে দিয়ে গেছেন। তিনি অন্তর্ভুক্তিমূলক রাজনীতিতে বিশ্বাস করতেন। সেখানে আওয়ামী লীগও ছিল, জামায়াতে ইসলামীও ছিল।

মন্ত্রী বলেন, জামায়াতে ইসলামী স্বাধীনতার বিরুদ্ধে ছিল। তারপরও জিয়াউর রহমান তাদের অনুমতি দিয়েছিলেন। ৭ মার্চের ভাষণ দেশের মানুষকে স্বাধীন করেনি, স্বাধীন করেছে এ দেশের সাধারণ মানুষ।

সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad