সুনামগঞ্জের প্রবাসীদের সুসংবাদ দিল জেলা প্রশাসন

সুনামগঞ্জের প্রবাসীদের সুসংবাদ দিল জেলা প্রশাসন

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

০৪/১১/২০২৬ ১৩:৫৪:২৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

প্রবাসে বসেই এখন থেকে সরাসরি জেলা প্রশাসনের কাছে নিজেদের বিভিন্ন সমস্যা, অভিযোগ, আবেদন ও মতামত তুলে ধরার সুযোগ পাচ্ছেন সুনামগঞ্জের প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসীদের কথা সরাসরি শুনতে ও দ্রুত সেবা প্রদান নিশ্চিত করতে জুম (Zoom) মিটিং অ্যাপের মাধ্যমে অনলাইনে যুক্ত হওয়ার এই অভিনব ব্যবস্থা চালু করেছে জেলা প্রশাসন।

বুধবার (৪ নভেম্বর) সুনামগঞ্জ জেলা প্রশাসনের নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে প্রকাশিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও অভিযোগ শুনে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার উদ্দেশ্যে প্রতি বুধবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে নিয়মিত গণশুনানি আয়োজন করা হয়। এতদিন শুধুমাত্র সরাসরি উপস্থিত হয়ে স্থানীয় অধিবাসীরা এতে অংশ নেওয়ার সুযোগ পেলেও, নতুন এই ব্যবস্থার মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্তে অবস্থানরত প্রবাসীরাও সহজেই প্রশাসনিক এই সেবায় যুক্ত হতে পারবেন। এর ফলে প্রবাসীদের জন্য প্রশাসনের সেবা গ্রহণ অনেকটাই সহজতর হলো এবং ভৌগোলিক দূরত্বের বাধাও দূর হলো।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রবাসীরা জুম আইডি ‘৬০২ ২৬১ ৭৯৯১’ এবং পাসকোড ‘১২৩৪৫৬’ ব্যবহার করে প্রতি বুধবার অনুষ্ঠিত এই গণশুনানিতে সরাসরি অংশ নিতে পারবেন।

জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, একটি পূর্ণাঙ্গ জনবান্ধব, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও অংশগ্রহণমূলক প্রশাসনিক সেবা নিশ্চিত করার মূল লক্ষ্য নিয়েই এমন আধুনিক ও প্রযুক্তিভিত্তিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad