সিলেটে অস্ত্রের মুখে টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রবাসীর বাড়ি লুট

সিলেটে অস্ত্রের মুখে টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রবাসীর বাড়ি লুট

প্রথম সিলেট প্রতিবেদন

০১/০৯/২০২৫ ১৩:৩৪:১৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে এক প্রবাসীর বাড়ি লুটে নিয়েছে ডাকাত দল। সোমবার (১ সেপ্টেম্বর) ভোররাতে ঘটনাটি ঘটে সিলেট শহরতলীর খাদিম দাসপাড়া নোয়াগাঁও এলাকায়। ডাকাতির শিকার পরিবারের সদস্যরা জানান, সম্প্রতি বাড়ির মালিক কমর উদ্দিন আমেরিকা থেকে দেশে ফেরেন। সোমবার ভোররাতে ৮-১০ জন ডাকাত সদস্য গেট ভেঙে বাড়িতে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে। এরপর তারা বাড়িতে লুট শুরু করে। 


বাধা দেওয়ায় ডাকাত সদস্যদের মারধরেরও শিকার হন কমর উদ্দিনের পরিবারের সদস্যরা। ডাকাতরা ঘর থেকে নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুটে নিয়ে যায়। খবর পেয়ে শাহপরাণ থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 



মীর্জা ইকবাল

মন্তব্য করুন: