সুনামগঞ্জে বিলের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু

সুনামগঞ্জে বিলের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

০৯/০৮/২০২৬ ১৩:৫০:৩৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ধর্মপাশায় বিলে ঘুরতে গিয়ে পানিতে ডুবে রাবিয়া আক্তার (৯) ও সাহাদ উল্লাহ (৬) নামে দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৮ আগষ্ট) বিকাল ৫টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামের পেছনে বাষাটিয়া বিলের পূর্ব-দক্ষিণ কোণে এ দুর্ঘটনা ঘটে।


নিহত রাবিয়া ও সাহাদ উল্লাহ চকিয়াচাপুর গ্রামের সারোয়ার হোসেনের সন্তান। রাবিয়া স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে দুই ভাইবোন ডিঙ্গি নৌকা নিয়ে বাষাটিয়া বিলে ঘুরতে যায়। একপর্যায়ে ছোট ভাই সাহাদ পানিতে পড়ে গেলে তাকে উদ্ধার করতে ঝাঁপ দেয় বড় বোন রাবিয়া। এতে দুজনেই পানিতে তলিয়ে যায়।


পরে স্থানীয়রা বিলে সন্ধান চালিয়ে তাদের উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।


ধর্মপাশা থানার এসআই মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad