সিলেটের সুরমা পয়েন্ট ও বন্দরবাজার এলাকা থেকে ছিনতাইকারী আটক

সিলেটের সুরমা পয়েন্ট ও বন্দরবাজার এলাকা থেকে ছিনতাইকারী আটক

প্রথম সিলেট প্রতিবেদন

০২/১১/২০২৬ ১৪:০২:৫৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট নগরীর বন্দরবাজার ও আশপাশ এলাকায় পৃথক অভিযান চালিয়ে ছয়টি মামলার আসামি এক ছিনতাইকারী এবং একাধিক মামলার আসামি এক পকেটমারকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

গতকাল রোববার (১ নভেম্বর) বিকেলে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শহিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে নগরীর সুরমা পয়েন্ট ও বন্দরবাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, রোববার বেলা সাড়ে তিনটার দিকে সুরমা পয়েন্ট এলাকা থেকে পেশাদার ছিনতাইকারী আশিকুর রহমান টিপুকে (৪১) আটক করা হয়। তিনি বাহুবল উপজেলার ভবানীপুর গ্রামের মৃত আইয়ূব আলীর ছেলে এবং বর্তমানে সিলেট নগরীর বাগবাড়ী এলাকায় বসবাস করছিলেন। পুলিশের দাবি, তিনি মূলত দায়রা জজ কোর্ট এলাকায় চুরি ও ছিনতাই কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন। টিপুর বিরুদ্ধে ১টি হত্যা মামলা, ১টি দ্রুত বিচার আইনের মামলা, ৩টি চুরি এবং ১টি মাদক মামলাসহ মোট ৬টি মামলা রয়েছে।

অন্যদিকে, একই দিন বিকেল সাড়ে পাঁচটার দিকে বন্দরবাজার এলাকা থেকে পেশাদার চোর ও পকেটমার শরীফ আহমদকে (৩৪) আটক করে পুলিশ। শরীফ সুনামগঞ্জের দিরাই উপজেলার দৌলতপুর গ্রামের মো. আনিছ মিয়ার ছেলে এবং বর্তমানে শাহপরাণ থানার বিএডিসি মীর মহল্লায় বসবাস করছিলেন। তাঁর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ২টি এবং মাদক সংক্রান্ত আরও ২টি মামলা চলমান রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে কোতোয়ালি মডেল থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad