আইআই এ বাংলাদেশ বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী এমপি

আইআই এ বাংলাদেশ বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী এমপি

ঢাকা অফিস

০৮/০৮/২০২৬ ১৪:৫৭:৪০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

রাজধানীর শেরাটন ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে ‘আইআইএ বাংলাদেশ অ্যানুয়াল কনফারেন্স ২০২৬’। ‘ফিউচার-রেডি অ্যাসিউরেন্স: এলিভেটিং গভর্ন্যান্স থ্রু এআই, রিস্ক অ্যান্ড কন্ট্রোল’ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (৮ আগস্ট) দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করেছে দ্য ইনস্টিটিউট অব ইন্টারনাল অডিটরস বাংলাদেশ (IIAB)।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী এমপি, চেয়ারপারসন, সংসদীয় স্থায়ী কমিটি, পররাষ্ট্র মন্ত্রণালয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। এছাড়া দেশের বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, কর্পোরেট প্রতিষ্ঠান, অডিট ও ফাইন্যান্স খাতের পেশাজীবীরা সম্মেলনে অংশগ্রহণ করছেন।

বিশেষ অতিথির বক্তব্যে ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী দেশের সুশাসন, ঝুঁকি ব্যবস্থাপনা, অভ্যন্তরীণ নিরীক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থাসহ সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁর মতামত তুলে ধরবেন।

আয়োজকদের মতে, পরিবর্তনশীল প্রযুক্তি ও ঝুঁকির পরিবেশে প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন আরও শক্তিশালী করতে অভ্যন্তরীণ নিরীক্ষা (Internal Audit) এবং আধুনিক Risk Management-এর ভূমিকা নিয়ে সম্মেলনে আলোচনা ও মতবিনিময় করা হবে।

সম্মেলনের মাধ্যমে দেশের বিভিন্ন খাতের পেশাজীবীদের মধ্যে অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের পাশাপাশি ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর কৌশল নির্ধারণের সুযোগ তৈরি হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

আর আর

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad