শিববাড়ির মহাপীঠরক্ষী মন্দির পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার

শিববাড়ির মহাপীঠরক্ষী মন্দির পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার

প্রথম ডেস্ক

০৪/০৮/২০২৬ ১৮:১০:৩০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস গত সোমবার (৩ আগস্ট) সিলেটের দক্ষিণ সুরমার (২৭ নং ওয়ার্ড)  গোটাটিকর এলাকার শ্রী শ্রী সর্বানন্দ ভৈরব গ্রীবা মহাপীঠরক্ষী (শিববাড়ি মন্দির) পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি শিব মন্দিরে পূজা-অর্চনায় অংশগ্রহণ করেন এবং মন্দিরের ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে অবহিত হন। পরে মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।

মতবিনিময় সভায় মন্দির পরিচালনা কমিটির সদস্যরা মন্দিরের বিভিন্ন কার্যক্রম, ধর্মীয় অনুষ্ঠান এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে ভারতীয় সহকারী হাইকমিশনারকে অবহিত করেন। এ সময় পারস্পরিক সৌহার্দ্য, ধর্মীয় সম্প্রীতি এবং দুই দেশের জনগণের মধ্যে সাংস্কৃতিক ও ঐতিহ্যগত সম্পর্ক আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়।

পরিদর্শন শেষে ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস মন্দির কর্তৃপক্ষের আতিথেয়তার জন্য ধন্যবাদ জানান এবং এ ধরনের ঐতিহাসিক ও ধর্মীয় স্থানের সংরক্ষণ ও ঐতিহ্য রক্ষার গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ভারতীয় সহকারী হাইকমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উত্তম কাব্য/ মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad