সভাপতি লিটন, সম্পাদক মনিরুল
বিয়ানীবাজারে মোটর ওয়ার্কশপ মেকানিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো সিলেট জেলা মোটর ওয়ার্কশপ মেকানিক ইউনিয়নের (রেজিঃ নং- চট্ট-২৬২৪) অন্তর্ভুক্ত বিয়ানীবাজার উপজেলা আঞ্চলিক শাখার ত্রিবার্ষিক নির্বাচন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে সভাপতি পদে মোঃ জাকির হোসেন লিটন এবং সাধারণ সম্পাদক পদে মনিরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
গত ১ আগস্ট (শনিবার) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিয়ানীবাজারে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনারগণ।
ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে 'বাসগাড়ি' প্রতীক নিয়ে ১১১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোঃ জাকির হোসেন লিটন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কবির আহমদ ('চেয়ার' প্রতীক) পেয়েছেন ১০৯ ভোট এবং মোঃ নুরুজ্জামান চৌধুরী নজরুল ('ছাতা' প্রতীক) পেয়েছেন ৪১ ভোট।
অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে 'বাইসাইকেল' প্রতীক নিয়ে ১৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মনিরুল ইসলাম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছরওয়ার আলম ('গোলাপ ফুল' প্রতীক) পেয়েছেন ১১ো ভোট।
কমিটির অন্যান্য পদে বিজয়ীগণ হলেন: সহ-সভাপতি: সেলিম আহমদ সোহেল,সহ-সম্পাদক: মোঃ উজ্জ্বল আহমদ তারিন,সাংগঠনিক সম্পাদক: সুমন আহমদ,কোষাধ্যক্ষ: কামরুল হাসান,প্রচার সম্পাদক: নাহিদুর রহমান নাহিদ,কার্যকরী সদস্য: মোঃ পাবেল মিয়া (১ নং সদস্য) এবং জামাল হোসেন (২ নং সদস্য)।
নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মোঃ আব্দুর রকিব, মোঃ তাজউদ্দিন, মোঃ লিটন মিয়া এবং প্রতিষ্ঠাতা সদস্য মোঃ আব্দুল আলীম ও আলী হোসেন রিপন।
নির্বাচন শেষে নবনির্বাচিত কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনের সিলেট জেলা কমিটির নেতৃবৃন্দ, উপদেষ্টামণ্ডলী এবং স্থানীয় মেকানিক সমাজ।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: