সুনামগঞ্জে পূবালী ব্যাংকের ই-ব্যাংকিং বুথ উদ্বোধন

সুনামগঞ্জে পূবালী ব্যাংকের ই-ব্যাংকিং বুথ উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

০৩/০৮/২০২৬ ১৫:৪০:৩৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জে গ্রাহকদের আধুনিক, দ্রুত ও নিরাপদ ব্যাংকিং সেবা নিশ্চিত করতে পূবালী ব্যাংক লিমিটেডের নতুন একটি ই-ব্যাংকিং বুথ উদ্বোধন করা হয়েছে। শহরতলীর বিহারি পয়েন্টে স্থাপিত এ বুথের মাধ্যমে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ সহজে ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।

সোমবার (৩ আগস্ট) বেলা ১১টায় আয়োজিত এক অনুষ্ঠানে বুথটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পূবালী ব্যাংক প্রিন্সিপাল অফিস, সিলেটের মহাব্যবস্থাপক চৌধুরী মো. সফিউল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গ্রাহকদের দ্রুত, নিরাপদ ও মানসম্মত সেবা প্রদানই পূবালী ব্যাংকের অঙ্গীকার। বিহারি পয়েন্টে ই-ব্যাংকিং বুথ চালুর ফলে স্থানীয় বাণিজ্যিক কার্যক্রম আরও গতিশীল হবে। প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা দেশের প্রান্তিক জনগণের কাছেও পৌঁছে দিতে ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্যে ব্যাংকের পশ্চিম অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান রুহুল আমীন বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে ব্যাংকিং সেবা এখন আর শুধু শাখাকেন্দ্রিক নয়; আধুনিক প্রযুক্তির মাধ্যমে গ্রাহকের দোরগোড়ায় সব ধরনের সেবা পৌঁছে দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক সুনামগঞ্জ শাখার সহকারী ব্যবস্থাপক জয়নাল আবেদীন, অপারেশন ম্যানেজার জাহিদ হোসেন, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সামছুল হক, সহ-সভাপতি এনামুল হক, সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু এবং চেম্বারের পরিচালক নুরুল হকসহ ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।

আলোচনা শেষে দোয়া অনুষ্ঠিত হয় এবং অতিথিদের উপস্থিতিতে নতুন ই-ব্যাংকিং বুথে আনুষ্ঠানিকভাবে লেনদেন কার্যক্রমের সূচনা করা হয়। স্থানীয় ব্যবসায়ীরা বলেন, বিহারি পয়েন্টের মতো গুরুত্বপূর্ণ এলাকায় এ বুথ চালু হওয়ায় সময় সাশ্রয়ের পাশাপাশি নিরাপদ ও সহজ ব্যাংকিং সেবা পাওয়া যাবে।

প্রীতম দাস / আর আর

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad