সুনামগঞ্জে শাল্লা কল্যাণ সমিতির দ্বিবার্ষিক সম্মেলন

সুনামগঞ্জে শাল্লা কল্যাণ সমিতির দ্বিবার্ষিক সম্মেলন

নিজস্ব প্রতিনিধি, শাল্লা

০২/০৮/২০২৬ ১৬:৫৩:৪০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সর্বসম্মতিক্রমে অ্যাডভোকেট মামুন অর রশিদকে সভাপতি এবং অশেষ তালুকদারকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) সন্ধ্যা ৭টায় সুনামগঞ্জ শহরের ঐতিহ্যবাহী শহীদ জগতজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে “যে অপরের কল্যাণ করে, সে সবার আগে নিজের কল্যাণই করে” প্রতিপাদ্যকে সামনে রেখে এ সম্মেলনের আয়োজন করা হয়।

শাল্লা কল্যাণ সমিতির সভাপতি মো. সুলেমান মিয়ার সভাপতিত্বে এবং আহ্বায়ক কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট দিপু রঞ্জন দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাগীব-রাবেয়া কলেজের সহকারী অধ্যাপক নূরুল আমিন এবং শাহীদ আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক রঞ্জিত চক্রবর্তী।

বক্তারা বলেন, নিজ এলাকা কিংবা প্রবাসে অবস্থানরত শাল্লাবাসীর মধ্যে ঐক্য, পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক উন্নয়নে শাল্লা কল্যাণ সমিতি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়া আহ্বায়ক কমিটির সদস্যদের মধ্যে রানা রঞ্জন চৌধুরী, চিন্তা হরণ চৌধুরী, সুমিত কান্তি সিংহ, সজল কান্তি দাস, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, পল্লব হোম দাস, নুরুল আমিন ও যোগেন্দ্র সমাজপতি বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে উপস্থিত সদস্যদের প্রত্যক্ষ মতামত ও সর্বসম্মতিক্রমে আগামী মেয়াদের জন্য ২৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মামুন অর রশিদ ও সাধারণ সম্পাদক অশেষ তালুকদার সংগঠনকে আরও সুসংগঠিত করা এবং শাল্লার মানুষের কল্যাণে নিবেদিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রীতম দাস / আর আর

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad