দিরাইয়ে সেতু দখল করে ব্যবসা: ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা দণ্ড

দিরাইয়ে সেতু দখল করে ব্যবসা: ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা দণ্ড

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

৩০/০৭/২০২৬ ১৮:৩৩:০১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দিরাই উপজেলার গুরুত্বপূর্ণ ‘কালনী সেতু’র ওপর পাথর রেখে জনভোগান্তি সৃষ্টির অভিযোগে নানু মিয়া নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে অভিযান চালিয়ে এ অর্থদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হাসান সৌরভ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গুরুত্বপূর্ণ কালনী সেতুর একাংশ জুড়ে পাথর স্তূপ করে রেখেছিলেন ব্যবসায়ী নানু মিয়া। এতে সেতুটি দিয়ে যানবাহন ও সাধারণ পথচারীদের চলাচলে চরম বিঘ্ন ঘটছিল। জনভোগান্তির এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সত্যতা পেয়ে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হাসান সৌরভ বলেন, “জনসাধারণের ব্যবহৃত সড়ক বা সেতু দখল করে চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করার কোনো সুযোগ নেই। ভবিষ্যতে এই ধরনের অপরাধের পুনরাবৃত্তি হলে জনস্বার্থে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad