ছাতকে পার্কিং করা ট্রাকের পেছনে সিএনজির ধা'ক্কা, নিহত- ২
ছাতকে সড়ক দুর্ঘটনায় রজব আলী (৫০) ও মো. নুর উদ্দিন (৩৫) নামে দুইজন সিএনজি যাত্রী নি'হ'ত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালকসহ আরও চারজন আ'হ'ত হয়েছেন।বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর আনুমানিক ৪টা ১৫ মিনিট থেকে ৪টা ৩০ মিনিটের মধ্যে ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের জাতুয়া গ্রামের মুসাব্বির মিয়ার বাড়ির পাশে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, সিলেটগামী লেনে একটি ট্রাক (মেট্রো-ড-১১-৩১৬৪) পার্কিং করে রাখা ছিল। এ সময় একটি নম্বরবিহীন সিএনজি অটোরিকশা দ্রু'তগতিতে এসে ট্রাকটির পেছনে সজোরে ধা'ক্কা দেয়। এতে সিএনজিতে থাকা যাত্রী রজব আলী( ৫০) দোলার বাজার ইউনিয়নের কল্যাণপুর গ্রামের বাসিন্দা, মো. নুর উদ্দিন (৩৫) জটি গ্রামের বাসিন্দা বলে জনা গেছে। ছাতক, ঘ'টনাস্থলেই নিহত হন। এছাড়া সিএনজি চালকসহ আরও চারজন যাত্রী আহত হন।
খবর পেয়ে জয়কলস হাইওয়ে থানার এসআই (নি.) মো. জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উ'দ্ধা'র করে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
নিহতের ম'রদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল ম'র্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজি জয়কলস হাইওয়ে থানার হেফাজতে রয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সুজন তালুকদার/ মীর্জা ইকবাল
মন্তব্য করুন: