মাধবপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বাদশা গেইট এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় জাহির মিয়া (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (১৯ জুন) বিকেল প্রায় ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহির মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ডরমন্ডল গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী মামুন পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে জাহির মিয়া ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।
রাজীব দেব রায় রাজু/এআর
মন্তব্য করুন: