লাখাইয়ে মাদক ব্যবসায়ীকে অর্থদণ্ডসহ ৪ মাসের কারাদণ্ড
হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়নের সাইদুল (৪৫)নামে এক মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে ৪ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে ভ্রম্যমান আদালত।
জানা যায়, লাখাই জনপদে মাদক বিরোধী অভিযান জোরদার করা হয়েছে। মঙ্গলবার ২৭ অক্টোবর দুপুর ১ ঘটিকায় মাদক সেবনকারী ও বিক্রেতা উপজেলার মোড়াকরি গ্রামের মৃত কাসেম মিয়ার ছেলে মো: সাইদুল (৪৫) কে কয়েক পুরিয়া মাদক দ্রব্য গাঁজাসহ স্থানীয় লোকজন আটক করে।
খবর পেয়ে লাখাই উপজেলার নির্বাহী কর্মকর্তা তারেক হাসান এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আসামি মো: সাইদুল কে ৪ (চার) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা অর্থদন্ড প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন লাখাই থানার অফিসার ইনচার্জ( ওসি) শরীফ আহমেদ, এসআই শাহআলম সঙ্গীয় ফোর্স । পরে আসামীকে গ্রেফতার দেখিয়ে হবিগঞ্জ জেলখানায় প্রেরণ করা হয়।
আশীষ দাশ গুপ্ত/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: