হবিগঞ্জে শিশু পাচারকারী চক্রের হাত থেকে যেভাবে রক্ষা পেল স্কুলছাত্রী

হবিগঞ্জে শিশু পাচারকারী চক্রের হাত থেকে যেভাবে রক্ষা পেল স্কুলছাত্রী

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

১৮/০৬/২০২৬ ২১:০৩:০৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বুদ্ধিমত্তা ও উপস্থিত বুদ্ধির কারণে নারী ও শিশু পাচারকারী চক্রের হাত থেকে রক্ষা পেয়েছে ৯ বছরের এক স্কুলছাত্রী। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা ধরমন্ডল থেকে কৌশলে তাকে তুলে এনে হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকায় নিয়ে আসা হলেও শেষ পর্যন্ত সে নিজেই পালিয়ে নিরাপদ আশ্রয়ে পৌঁছাতে সক্ষম হয়।


শিশুটির নাম ইভা বেগম (৯)। সে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধর্মমন্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।


পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় ইভা। পথে ধর্মমন্ডল বাজার এলাকায় এক নারী তাকে নানার বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে প্রলোভন দেখায়। পরে কৌশলে তাকে একটি সিএনজি চালিত অটোরিকশায় তুলে নেয়। গাড়িতে ওঠার পর ইভা নামতে চাইলে তাকে জোর করে আটকে রাখা হয়।


বেলা সাড়ে ১১টার দিকে তাকে মাধবপুর উপজেলার নোয়াপাড়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় নিয়ে আসা হয়। এ সময় ইভা বুঝতে পারে যে তাকে প্রতারণার মাধ্যমে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। সুযোগ বুঝে সে গাড়ি থেকে নেমে দৌড়ে নোয়াপাড়া বাজারে তার নানার দোকানে গিয়ে আশ্রয় নেয়। সেখানে গিয়ে কান্নাকাটি শুরু করলে স্থানীয় লোকজন বিষয়টি জানতে পারেন।


ইভার নানা, কাপড় ব্যবসায়ী কালা মিয়া বলেন, ‘নানার বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে একটি চক্র শিশুটিকে কৌশলে তুলে এনেছিল। ইভা এলাকায় পরিচিত হওয়ায় দৌড়ে আমার দোকানে চলে আসে। তার উপস্থিত বুদ্ধির কারণেই বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছে।’

তাহির আহমদ/ সজল আহমদ

মন্তব্য করুন: